ঢাকা | |
সংবাদ শিরোনাম :
পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিলে চরম বিপাকে রেমিট্যান্স যোদ্ধারা বন্ধ হচ্ছে টু-জি নেটওয়ার্ক, ৬ কোটি বাটন ফোনের কী হবে জিম্বাবুয়ের কাছে এমন হার, বিশ্বকাপে কী করবে বাংলাদেশ

ঢাবিতে আলোচনায় নারীর পোশাকের স্বাধীনতা, ইতিবাচক জামায়াত-শিবির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১০১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির। ভিপি, জিএস,
  • আপলোড সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ২১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
ঢাবিতে আলোচনায় নারীর পোশাকের স্বাধীনতা, ইতিবাচক জামায়াত-শিবির ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১০১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির। ভিপি, জিএস, এজিএসসহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শিবিরের এমন অভাবনীয় জয় আলোড়ন সৃষ্টি করেছে।


এদিকে, ইসলামী ভাবধারার সংগঠন শিবির ইস্যুতে নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়টি সবচেয়ে বেশী সামনে আসে। তবে সম্প্রতি নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারও পোশাক, ব্যক্তিগত পরিচয়, প্রতীক নিয়ে হেয় করা বা হস্তক্ষেপ করা যাবে না। এমনকি কোনো সিম্বলকে অপরাধী করাও চলবে না। এখানে শিক্ষার্থীর যেমন হিজাব পরার অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরারও সমান অধিকার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও আদর্শিক বৈচিত্র্য রক্ষায় ছাত্রশিবির সংকল্পবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।


তবে নারীর পোশাক নিয়ে বিভিন্ন সময় শিবিরের তৃণমূল পর্যায়ের কর্মী-সমর্থকদের কর্মকাণ্ড বেশ সমালোচিত হয়েছে। এ বিষয়ে সংগঠনের কঠোর অবস্থানের কথা জানান সাদিক কায়েম।


তিনি বলেন, নারীদের নিয়ে অশ্লীল শব্দচয়ন বা স্ল্যাটশেমিংকারীরা কালপিট। তাদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। এ ধরণের অভিযোগ আসলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবো। এছাড়া, আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


অপরদিকে, নারী শিক্ষার্থীদের সঙ্গে ডাকসুর শিবির নেতাদের সখ্যতা চোখে পড়ার মতো। শিবির নেতাদের এমন আচরণকে বন্ধুসুলভ এবং ইতিবাচক বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


মিয়া গোলাম পরওয়ার বলেন, ডাকসুর ছাত্রনেতাদের কেউ সীমা লঙ্ঘন করেনি। নেতারা সকলকে নিয়েই চলছেন। তবে কিছু লোক প্রতিহিংসার আগুনে জ্বলছেন।


এদিকে, পুরো বিষয়টি নিয়ে নারী শিক্ষার্থীরা বলছেন, এখনও সেভাবে হুমকি দেখা যাচ্ছে না। আরও কিছুদিন পর বিষয়টি বোঝা যাবে। শেষ ভালো যার সব ভালো তার। ঢাকসুতে জয়ীরা নারীর স্বাধীনতা ও পোশাকের বৈচিত্রতাকে সম্মান জানাবে, এমনটা প্রত্যাশা করছেন তারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল