ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে : মঈন খান

বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৩ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪৩ সময়
স্বৈরাচারী সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে : মঈন খান ছবি : সংগৃহীত

বিগত ১৫ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।


শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ব্যাংক-বীমা পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


ড. মঈন খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বলতেন রাজনীতি তখনই অর্থবহ হবে, যখন তা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে। যদি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন না ঘটে, অর্থনৈতিক উন্নতি না হয়, আর তারা সুন্দর জীবনযাপন করতে না পারে, তাহলে সেই রাজনীতি অর্থহীন হয়ে দাঁড়ায়।


তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে। খেটে খাওয়া মানুষের অর্থ লুটপাট করে বাইরে পাঠানো হয়েছে। পদ্মা সেতুর অর্থায়নেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, বিদেশে পাচার হওয়া অর্থ দিয়ে অন্তত ১০০টি পদ্মা সেতু নির্মাণ সম্ভব হতো।


ড. মঈন খান আরও বলেন, শেখ হাসিনার সরকার গত ১৫ বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দিলেও তাকে দুর্নীতিবাজ বা অসৎ প্রমাণ করতে পারেনি। তিনি জোর দিয়ে বলেন, সমাজ থেকে দুর্নীতি নির্মূল না করা গেলে কোনো সংস্কারই টেকসই হবে না এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করা সম্ভব হবে না।


আলোচনা সভায় সংগঠনের সভাপতি এম ওয়াহিদ মজুমদার সভাপতিত্ব করেন। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক