ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ২:৪২ সময়
আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন ছবি : সংগৃহীত

রংপুর বিভাগ সাংবাদিক সমিতির (আরডিজেএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সালের জন্য সভাপতি হিসেবে বাতেন বিপ্লব (এশিয়ান টিভি) ও সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন (ভোরের ডাক) নির্বাচিত হয়েছেন।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচন চলে।


নির্বাচনে সভাপতি পদে বাতেন বিপ্লব ৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান পেয়েছেন ৪৪ ভোট। এবার অধিকাংশ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেকে নির্বাচিত হওয়ায় মাত্র চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।


বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন– সাধারণ সম্পাদক পদে ইমরুল কাওসার ইমন, সহ-সভাপতি পদে রাশেদুল হক সরকার (জিরো আওয়ার), হাবিবুর রহমান (ইনকিলাব), যুগ্ম সাধারণ সম্পাদক মাসউদ বিন আব্দুর রাজ্জাক (দীপ্ত টিভি), অর্থ সম্পাদক কাদের বাবু (বাবুই), সাংগঠনিক সম্পাদক গোলেনুর খাতুন রুপা (এসএ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (বাহান্ন নিউজ), সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম খান (এশিয়ান টিভি), ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আসমাউল মুত্তাকিন সরকার (মাছরাঙা টিভি), দপ্তর সম্পাদক জাহিদ কাজী (প্রতিদিনের সংবাদ)।


কার্যনির্বাহী পদে এম. জে. ইসলাম (ফিন্যান্সিয়াল পোস্ট), আবুল কাশেম আজাদ (চলমান সময়) ও আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি টিভি) প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সদস্যদের সর্বাধিক ভোট পেয়ে আরিফ চৌধুরী পলাশ প্রথম, এম. জে. ইসলাম দ্বিতীয় ও আবুল কাশেম আজাদ তৃতীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।


নির্বাচন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক দুররানী এবং নির্বাচন কমিশনের সদস্য মাসুদ আহমেদ, সামসুজ্জামান জোহা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?