ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাজাপুরে পূর্ব ইন্দ্রপাশার বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা (বামনকাঠী) সিদ্দিক মল্লিকের বাড়ি থেকে আঃ বারেক হাওলাদরের বাড়ি পর্যন্ত ইট
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২৮ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:২৮ সময়
রাজাপুরে পূর্ব ইন্দ্রপাশার বেহাল রাস্তায় জনদুর্ভোগ চরমে ছবি : সংগৃহীত

ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পূর্ব ইন্দ্রপাশা (বামনকাঠী) সিদ্দিক মল্লিকের বাড়ি থেকে আঃ বারেক হাওলাদরের বাড়ি পর্যন্ত ইট সোলিং রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।


প্রতিদিন শত শত মানুষ, বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিদের একমাত্র চলাচলের রাস্তা এটি। এছাড়া এলাকার প্রায় শতাধিক ইজিবাইক চালকের জীবিকা নির্বাহের জন্যও এ সড়কের বিকল্প নেই। কিন্তু রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা অবস্থা কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।


স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “আমাদের জীবন ও জীবিকার একমাত্র ভরসা এই রাস্তা। আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কাছে অনুরোধ করছি, দ্রুত এ রাস্তাটি পিচ ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা করা হোক।”


এলাকাবাসীর অভিযোগ, বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার না হলে এই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়বে বলে আশঙ্কা করছে সাধারণ মানুষ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি