ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

ফ্রান্সের পর নাইজার থেকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স, এমন
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৪৭ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১০:৪৭ সময়
ফ্রান্সের পর নাইজার থেকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফরাসি সেনাদের সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স, এমন খবর আগেই দিয়েছিল ফরাসি গণমাধ্যম। এবার জানা গেল যুক্তরাষ্ট্রও ফ্রান্সের দেখানো পথেই হাঁটছে। তবে তারা ফরাসিদের মতো দেশটি থেকে সব সেনা সরিয়ে নেবে না।

গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) মার্কিন প্রতিরক্ষা বিভাগের দুই কর্মকর্তার বরাত দিয়ে পলিটিকো জানিয়েছে, নাইজারে অবস্থান করা মার্কিন সেনাদের পুনরায় মোতায়েন করা শুরু করেছে যুক্তরাষ্ট্র। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের সেনা সংখ্যা প্রায় অর্ধেক কমানোর পরিকল্পনা করেছে।

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং গত বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, নাইজারের রাজধানী নিয়ামি বিমানবন্দরে অবস্থানরত কিছু সেনাকে এরই মধ্যে প্রায় ৫০০ মাইল দূরের আগাদেজের ছোট ঘাঁটিতে পুনরায় মোতায়েন করা হয়েছে।

পলিটিকো বলছে, নাইজারে যুক্তরাষ্ট্রের এক হাজার ২০০ সেনা রয়েছে। এই সংখ্যা কমিয়ে ৫০০ থেকে এক হাজরের মধ্য নিয়ে আসা হবে। তবে চূড়ান্ত সংখ্যা নির্ভর করবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সন্ত্রাস দমন অভিযান অব্যাহত রাখতে এবং আগাদেজের সেনা ধারণক্ষমতার ওপর।

পেন্টাগনের মুখপাত্র নাইজারের পরিস্থিতি ‘তুলনামূলক স্থিতিশীল’ অভিহিত করে সেখানে মার্কিন সেনাদের বিরুদ্ধে কোনো ‘নির্দিষ্ট হুমকি’ নেই দাবি করলেও একটি সূত্রের বরাতে পলিটিকো জানিয়েছে, সম্প্রতি ফরাসি সামরিক ঘাঁটির বাইরে বিক্ষোভের কারণে অত্যন্ত সতর্কতার সঙ্গে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দি করে রেখেছে সামরিক সরকার।

সেনা অভ্যুত্থানে পশ্চিমাপন্থি বাজুম ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই নাইজারের জান্তা সরকারের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েছে ফ্রান্স। এমনকি সেনা অভ্যুত্থানের পর নাইজারে ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েই চলেছে। নাইজার থেকে ফরাসি সেনা প্রত্যাহারে জনগণ বিক্ষোভও করেছেন। এমন পরিস্থিতিতে ফরাসি সেনাদের নাইজার থেকে সরিয়ে নিতে দেশটির জান্তা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে ফ্রান্স সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?