ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

মেহেরপুরে সীমান্তে ১৮ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দেশের বিভিন্ন সীমান্তে আটক ১৮ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।শুক্রবার রাত সাড়ে
  • আপলোড সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ২০ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪ সময়
মেহেরপুরে সীমান্তে ১৮ বাংলাদেশীকে হস্তান্তর করেছে বিএসএফ ছবি : সংগৃহীত

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দেশের বিভিন্ন সীমান্তে আটক ১৮ বাংলাদেশী নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।


শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ সদস্যরা। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে তারা। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।


মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর আন্তর্জাতিক মেইন পিলার কাছে বিজিবি সদস্যদের হাতে তাদের হস্তান্তর করা হয়। সকলেই বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।


কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের কাজিপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ে তারা। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ভোগ শেষে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা বিজিবিকে হস্তান্তর করে। ফেরত আসা ১৮ জনের তথ্য যাচাইবাছাই শেষে গাংনী থানায় সৌপর্দ করা হবে।


হস্তান্তরকৃতরা হলেন— পটুয়াখালী জেলার মেহেদী, চুয়াডাঙ্গার নুর জাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মন্ডল, সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরা রমাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার, মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির, নাসিমা শেখ কুষ্টিয়া।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি