ঢাকা | |

হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যে মাহমুদুর রহমান কোনো কথাই সঠিক বলেনি: হাসিনার আইনজীবী

মানবতাবিরোধী অপরাধের মামলায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কোনো
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বিকাল ৫:৩৯ সময়
হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যে মাহমুদুর রহমান কোনো কথাই সঠিক বলেনি: হাসিনার আইনজীবী ছবি : সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া সাক্ষ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান কোনো কথাই সঠিক বলেননি বলে জানিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।


বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।


আইনজীবী আমির হোসেন বলেন, মাহমুদুর রহমান কোনো কিছু দেখেননি। আন্দোলনেও উপস্থিত ছিলেন না। ফলে তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষী নন। বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে নিজের জবানবন্দি দিয়েছেন তিনি। তবে শেখ হাসিনার প্রতি বিরূপ মনোভাব রয়েছে তার। কেননা তৎকালীন সরকারের আমলে তার বিরুদ্ধে মামলা হওয়ায় জেল খাটতে হয়েছিল। এসব কারণে বিদ্বেষ প্রণোদিত হয়ে শেখ হাসিনাসহ আওয়ামী লীগ সরকারের অন্য সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাহমুদুর রহমান। তিনি কোনো কথাই সঠিক বলেননি।


তিনি বলেন, মাহমুদুর রহমান একজন ইতিহাসবিদ। এজন্য ইতিহাসের মতোই নিজের জবানবন্দিতে বর্ণনা করেছেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলেছেন তিনি। মূলত নিজস্ব অভিমত থেকে এসব বলেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক। আমি তার প্রায় সব কথারই জেরা করেছি।


তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে আমার মক্কেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তাদের নির্দেশেও এসব হয়নি।


এদিন জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, কামালসহ তিনজনের বিরুদ্ধে বেলা ১১টায় বিচারকাজ শুরু হয়। এরপরই দ্বিতীয় দিনের মতো মাহমুদুর রহমানকে জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। দুপুর দেড়টায় তার জেরা শেষ হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর