ঢাকা | |

রাঙ্গামাটিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও
  • আপলোড সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৪৫ সময়
রাঙ্গামাটিতে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুবি শিক্ষার্থী নিহত, আহত ১২ ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।


নিহত শিক্ষার্থী রিংকি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।


জানা গেছে, শিক্ষা সফর শেষে ফেরার পথে সাজেকের শিজক ছড়া-হাউজপাড়া এলাকায় খুবি শিক্ষার্থীদের বহনকারী জীপটি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা রিংকি নামের ওই শিক্ষার্থী নিহত হন। দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ৩৯ জন শিক্ষার্থী ও ৩ জন শিক্ষক ছিলেন বলে জানা গেছে।


এদিকে, দুর্ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে। উদ্ধারের পর তাদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হচ্ছে বলে জানা গেছে।


শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল