ঢাকা | |
সংবাদ শিরোনাম :
রুমিন ফারহানার বক্তব্যের সময় ‘অশোভন আচরণ’, জামায়াত আমিরের নিন্দা রাজধানীতে এবার কোরবানির পশুর হাট বসবে ২৬টি শিয়ালের কামড়ে ছড়ালো জলাতঙ্ক, মুখে লালা ঝরতে ঝরতে প্রাণ গেল নারীর বিশ্ব লিভার দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জ্বালানিমন্ত্রী এবং প্রতিমন্ত্রী অতীতে সরকারের ভুল পলিসির কারণে স্বাস্থ্য ব্যবস্থা মেরামতের অযোগ্য: স্বাস্থ্য প্রতিমন্ত্রী চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হজযাত্রী বেইলি রোডে আগুনে ৪৬ জনের মৃত্যু: ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাস্তায় দাঁড়িয়ে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন মোদি

৩ মামলায় অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।মঙ্গলবার (১৬
  • আপলোড সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৭ সময়
  • আপডেট সময় : ১৬ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:২৭ সময়
৩ মামলায় অব্যাহতি পেলেন মেয়র শাহাদাত ছবি : সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনকে তিন মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা ২য় জজ আবদুর রহমানের আদালত সচিবালয়ের আইন শাখা কর্তৃক দাখিল করা প্রতিবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। মামলাগুলো হলো স্পেশাল ট্রাইব্যুনাল ৫২৫/২০, ৫২৬/২০ এবং এসটি ৩৩১/২৫।


ডা. শাহাদাত হোসেনের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে এসব মামলা দায়ের করা হয়েছিল।


মামলা পরিচালনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, এডভোকেট মফিজুল হক ভূইয়া, এডভোকেট তারিক আহমেদসহ বিপুল সংখ্যক আইনজীবী।


আদালত প্রাঙ্গণে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে মেয়র বলেন, মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে তাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং নেতাকর্মীদের দোয়া–ভালোবাসার কারণে তিনি অব্যাহতি পেয়েছেন।


তিনি আরও বলেন, সত্যকে কখনোই চাপা দেওয়া যায় না। জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন অবিচল থাকবেন তিনি। সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মোজোর ২০তম জন্মদিন উদযাপন

মোজোর ২০তম জন্মদিন উদযাপন