ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

ফেব্রুয়ারির নির্বাচন হবে জাতির নবজন্মের মহোৎসব: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সমঝোতার পথে এগিয়েছে, তা
  • আপলোড সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১ সময়
  • আপডেট সময় : ১৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:১ সময়
ফেব্রুয়ারির নির্বাচন হবে জাতির নবজন্মের মহোৎসব: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের রাজনৈতিক দলগুলো জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে যে সমঝোতার পথে এগিয়েছে, তা কেবল বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এক বিরল নজির হয়ে থাকবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আসন্ন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা হবে “জাতির নবজাগরণের মহোৎসব।”

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের চলমান সংলাপে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক ইউনূস বলেন, “শুরুতে যখন কমিশনের ধারণা উঠে আসে, আমি নিশ্চিত ছিলাম না—এটি টিকে থাকবে কি না। কিন্তু দীর্ঘ আলোচনার পর আপনারা যে সিদ্ধান্তে পৌঁছেছেন, তাতে আমি গভীরভাবে মুগ্ধ।”

তিনি মনে করেন, এই অভিজ্ঞতা অন্য দেশগুলোও অনুসরণ করবে। “এটি শুধু বাংলাদেশের অর্জন নয়, বরং পুরো পৃথিবী লক্ষ্য করবে কীভাবে আমরা সংকটের সমাধান করলাম।”

তিনি জোর দিয়ে বলেন, জাতির সামনে আর কোনো বিকল্প নেই। “আমরা যে পথে যাত্রা শুরু করেছি, সেখান থেকেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এটাই ছাত্র-জনতার দেওয়া ঐতিহাসিক সুযোগ।”

আগামী নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা জানান, “আমরা বারবার বলেছি—ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট হবে। সেটি হবে উৎসবমুখর নির্বাচন, যদি আমরা ঐক্যমতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারি। এটি কেবল ভোট নয়, হবে জাতির পুনর্জন্ম।”

তিনি আরও বলেন, “এই নবজন্মই হবে জাতির প্রকৃত সার্থকতা। দীর্ঘ ত্যাগ ও রক্তদানের ফল কেবল তখনই মিলবে, যদি আমরা নতুন করে জাতিকে গড়ে তুলতে সক্ষম হই।”

বিভাজন বা মতবিরোধের কোনো সুযোগ নেই বলেও সতর্ক করেন তিনি। “আমরা নানা আলোচনা করতে পারি, তবে শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছাতেই হবে। তবেই নির্বাচন সফল হবে।”

আলোচনায় তিনি উদাহরণ টেনে বলেন, “আমাদের হাতে এখন আলাদিনের প্রদীপের মতো এক বিরল সুযোগ এসেছে। ছাত্র-জনতার আন্দোলন সেই শক্তি এনে দিয়েছে। চাইলে আমরা ছোটখাটো পরিবর্তন চাইতে পারি, আবার চাইলে গোটা জাতিকে নতুনভাবে নির্মাণ করতে পারি। এই সুযোগ একবারই এসেছে, আর আসবে না।”

রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি। “এত বড় কাজ আর কখনো আমাদের সামনে আসবে না। তাই ধৈর্য ধরে অগ্রসর হতে হবে। নির্বাচনের দিন পর্যন্ত আমাদের কাজ হলো—বিরোধ ছাড়াই উৎসবের আবহ তৈরি করা।”

তিনি বলেন, “আমরা মূল সড়ক তৈরি করেছি, এখন শুধু দিকনির্দেশক সাইনবোর্ড বসানো বাকি। পথ সঠিক, লক্ষ্য স্পষ্ট। এই নির্বাচন হবে আনন্দের নির্বাচন, শান্তি ও নতুন যাত্রার সূচনা।”

সংস্কারের লক্ষ্য প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমরা এমন ব্যবস্থা করছি, যাতে কোনো স্বৈরশাসক আর ক্ষমতায় ফিরতে না পারে। এজন্য সবার সম্মতিই অপরিহার্য।”

কমিশনের কাজকে তিনি অভূতপূর্ব সাফল্য আখ্যা দেন এবং নেতৃবৃন্দের পরিশ্রমের প্রশংসা করে বলেন, “আপনারা ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় রচনা করেছেন। এখন শুধু নিখুঁতভাবে এটি সম্পন্ন করলেই নতুন জাতির জন্ম ঘটবে।”

তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, “এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই। ঐক্যমতের এই পথেই আমরা এগোবো, নির্বাচন সফল করব এবং জাতি হিসেবে মহাউৎসবের অভিযাত্রা শুরু করব।”

অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস