ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নেত্রকোণায় স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডভোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১ সময়
নেত্রকোণায় স্পিডবোটডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও নারীর মরদেহ উদ্ধার ছবি : সংগৃহীত

নেত্রকোণার খালিয়াজুরি উপজেলার ধনু নদে মাছ ধরার নৌকার সঙ্গে সংঘর্ষে স্পিডভোট ডুবির ঘটনায় নিখোঁজ আরও এক শিশু ও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।


আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে পৌনে নয়টার দিকে পাঁচহাট গ্রামের ধনু নদে মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা।


নিহতরা হলেন, মোছা. লাইলা আক্তার (৭), শিরিন আক্তার(১৮)। এর আগে, গতকাল শনিবার দুপুরে উষামনির (৭) মরদেহ উদ্ধার করা হয়। এখনো সামিয়া আক্তার নামে আরও এক শিশু নিখোঁজ রয়েছে।


গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরপাড়া গ্রামের ধনু নদে এই দুর্ঘটনা ঘটে। এতে তিন শিশুসহ চারজন নিখোঁজ হন। তাদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার খালিয়াজুরি উপজেলার পাঁচহাট গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে স্থানীয় চরপাড়া গ্রামের ধনু নদে একটি মাছধরার নৌকার সঙ্গে স্পিডবোটটি ডুবে যায়। স্পিডবোটটিতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন যাত্রী ছিল। ঘটনার পর অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন। 


খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব স্বাধীন বলেন, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। তবে বরযাত্রী রওনা হওয়ার আগ মূহুর্তে ১৫ জন স্পিডবোটে করে ঘুরতে বের হয়। এ সময় এই দুর্ঘটনা ঘটে।


খালিয়াজুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?