ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

সাদাপাথর লুট: বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুট কাণ্ডে এবার পদ স্থগিত হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৬ সময়
সাদাপাথর লুট: বিএনপি নেতা সাহাব উদ্দিন গ্রেফতার ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর লুট কাণ্ডে এবার পদ স্থগিত হওয়া বিএনপি নেতা সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।


শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম সোহাগ।


গ্রেফতারকৃত সাহাব উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাহাব উদ্দিন (৫৪) ও উপজেলার ভোলাগঞ্জ এলাকার মৃতত আব্দুল বারির ছেলে। এছাড়াও তাকে সাদাপাথর লুটপাটের অন্যতম মূলহোতা হিসেবে উল্লেখ করেছে র‍্যাব।


র‍্যাব এক প্রেসবিজ্ঞপ্তিতে বলে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালী থানা ও কোম্পানীগঞ্জ থানায় ৭টি মামলা রয়েছে। সাদাপাথর লুটের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় গত ১৫ আগস্ট খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে র‍্যাব। রাতে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।


র‌্যাব বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এ ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সাদাপাথর লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব -৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।


উল্লেখ্য, ১১ আগস্ট চাঁদাবাজী, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাব উদ্দিনের দলীয় সকল পদ স্থগিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা