ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, আহত ৮

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৮ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৮ সময়
মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, আহত ৮ ছবি : সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মওলানা ভাসানী সেতুতে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।


গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে সেতুর দক্ষিণ প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তবে এখনও আহতদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।


প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে দুই নারীসহ ৪ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভাসানী সেতু হয়ে পাঁচপীর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় চালক-যাত্রীসহ ৮ জন আহত হন।


বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার করে সেতুর অস্থায়ী পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে। সেতু চালুর পর থেকেই ওভার স্পিড ও উল্টো পথে মোটরসাইকেল চলাচলের কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এ সময় সেতু পারাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি