ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান নাহিদ ইসলাম দুর্নীতি না করলেও নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৫ জনের মৃ/ত্যু ইরানকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে পাকিস্তান অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া জামায়াত এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই থেকে বিনামূল্যে স্কুলড্রেস দেবে সরকার রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী ভারী বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত: চার নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ৫ জেলায় ১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া
  • আপলোড সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৬ সময়
  • আপডেট সময় : ১৪ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪৬ সময়
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায় ছবি : সংগৃহীত

লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হবে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য এক ঘণ্টা সেখানে তার মরদেহ রাখা হবে।


ফরিদা পারভীনের পরিবারের সদস্যরা জানান, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হবে। তার শেষ ইচ্ছে অনুযায়ী বাবা-মায়ের কবরের পাশে কিংবদন্তি এই শিল্পীকে দাফন করা হবে।


এদিকে, বরেণ্য এই সংগীত শিল্পীর মৃত্যেতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শোক জানিয়েছেন। এছাড়া, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক জানিয়েছেন।


প্রসঙ্গত, শিল্পী ফরিদা পারভীন গতকাল শনিবার দিবাগত রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।


ফরিদা পারভীন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। কিডনি বিকল হওয়ায় সপ্তাহে দুইদিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য তাকে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।


সবশেষ গত বুধবার তার শারীরিক অবস্থার আরঅ অবনতি হয়। এরপর তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না–ফেরার দেশে চলে যান তিনি।


কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে ১৪ বছর বয়সে তার পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর গানে গানে তিনি কাটিয়েছেন ৫৫ বছর। ‘খাঁচার ভিতর অচিন পাখি’ কিংবা ‘বাড়ির কাছে আরশিনগর’ এর মতো লালন সাঁইয়ের জনপ্রিয় গান তার কন্ঠে মানুষের হৃদয় ছুঁয়েছে। শ্রোতারা ভালোবাসে তাকে ‘লালনকন্যা’ উপাধি দিয়েছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মোস্তাফিজ