ঢাকা | |

৫২ দিন পর বাড়ি ফিরেছে হাফসা-রাইয়ান

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থী হাফসা খান (১১) ও
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
৫২ দিন পর বাড়ি ফিরেছে হাফসা-রাইয়ান ছবি : সংগৃহীত

রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হওয়া আরও দুই শিক্ষার্থী হাফসা খান (১১) ও রাইয়ান (১৪) কে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।


শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে ৫২ দিন পর বাসায় ফিরেছেন তারা।


বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, গত ২১ জুলাই বিমান বিধ্বস্তে দগ্ধ অবস্থায় অন্যদের সঙ্গে হাফসা ও রাইয়ান হাসপাতালে ভর্তি হয়েছিল। তাদের দুজনের শরীরের ২২ শতাংশ পুড়ে গিয়েছিল। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এখন তারা সেরে উঠেছে। এজন্য আজ তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।


তিনি আরও জানান, মাইলস্টোন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৫ জন সুস্থ হয়ে বাসায় ফিরল। এখনও ১১ শিক্ষার্থী ভর্তি রয়েছে।


উল্লেখ্য, ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি যুদ্ধবিমান। এ ঘটনায় বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ ৩৬ জন নিহত হয়েছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর