ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

বুড়িমারী স্থলবন্দরে বিপুল পরিমাণ দুই টাকার নোট জব্দ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার জব্দ করা হয়েছে। এতে মোট ১ লাখ
  • আপলোড সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪ সময়
  • আপডেট সময় : ১৩ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:৪ সময়
বুড়িমারী স্থলবন্দরে বিপুল পরিমাণ দুই টাকার নোট জব্দ ছবি : সংগৃহীত

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ইয়ার্ডে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ বাংলাদেশি দুই টাকার জব্দ করা হয়েছে। এতে মোট ১ লাখ টাকার সমপরিমাণ নতুন নোট রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।


শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে স্থলবন্দরের নিরাপত্তা প্রহরী খোলা ইয়ার্ডে নতুন টাকার নোট দেখতে পেয়ে বন্দর কর্তৃপক্ষকে অবগত করে। খবর পেয়ে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ বুড়িমারী চেকপোস্ট বিজিবি সদস্যদের সাথে নিয়ে নতুন নোটগুলো জব্দ করে।


নোটগুলো কোনো এক চক্র মাদক সেবনের উদ্দেশ্যে কিংবা নতুন নোট চোরাচালানের উদ্দেশ্যে বন্দরে নিয়ে আসে বলে ধারণা করা হচ্ছে। পরে তল্লাশির খবর পেয়ে নোটগুলো রেখে পালিয়ে যায় তারা।


এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক বদিউজ্জামান বলেন, নিরাপত্তা প্রহরীদের কাছ থেকে খবর পেয়ে বিজিবিকে সঙ্গে নিয়ে নোটগুলো উদ্ধার করা হয়েছে। 


বিজিবি চেকপোস্ট কমান্ডার আনজারুল ইসলাম বলেন, পণ্য খালাসবাহী ট্রাকে করে চোরাচালান হতে পারে এমন খবর পেয়ে চেকপোস্টে তল্লাশি চলছিল। একপর্যায়ে বন্দর ইয়ার্ড থেকে খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। পরে বন্দর কর্তৃপক্ষ ও বিজিবি কর্তৃক নতুন দুই টাকার নোটগুলো জব্দ করা হয়। জব্দকৃত টাকা বর্তমানে ৬১-বিজিবির হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি