ঢাকা | |

সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করবে আগামীর পথরেখা: আলী রীয়াজ

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা। আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয়
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১২ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১২:১২ সময়
সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর নির্ভর করবে আগামীর পথরেখা: আলী রীয়াজ ছবি : সংগৃহীত

সংস্কার প্রক্রিয়ায় সাফল্যের ওপরেই নির্ভর করবে আগামীর বাংলাদেশের পথরেখা। আর এটি বাস্তবায়নে সকলের সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রীয়াজ।


আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনায় এসব কথা জানান তিনি।


তিনি বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে কমিশন। সংস্কার প্রক্রিয়ায় ভিন্নমত ও নোট অব ডিসসেন্টসহ বেশির ভাগ আলোচনায় একমত রাজনৈতিক দলগুলো।


ড. আলী রীয়াজ আরও বলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন কিংবা রাষ্ট্র সংষ্কার বিষয়ে কোনো কিছু কাউকে চাপিয়ে দিবেনা। রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত বাস্তবায়ন করবে সরকার। এ প্রক্রিয়া নিয়ে বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে ঐকমত্য কমিশন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর