ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

জাকসু নির্বাচন: ছাত্রশিবিরের সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে জাকসু নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)
  • আপলোড সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ১১ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৩০ সময়
জাকসু নির্বাচন: ছাত্রশিবিরের সভাপতির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ছাত্রদলের ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মুহিবুর রহমানের বিরুদ্ধে জাকসু নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে ছাত্রদল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই অভিযোগ তোলা হয়।


অভিযোগকারীদের দাবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ভেতর ভোর ছয়টার কিছু পর গেস্টরুমে যাওয়ার কথা বলে প্রবেশ করে জাবি ছাত্রশিবির সভাপতি। এরপর হলের ভেতর একটি রুমে অবস্থান নেন এবং প্রায় এক ঘণ্টা পর বেরিয়ে আসেন।


পরবর্তীতে, অভিযোগকারীরা কাজী নজরুল ইসলাম হলের রিটার্নিং অফিসার মীর ফেরদৌসকে এ ব্যাপারে জানান। এ সময়, বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি পক্ষকে অন্যায্য সুবিধা দিচ্ছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।


উল্লেখ্য, আজ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে বাড়ানো হয়েছে নিরাপত্তা। অপরদিকে, ভোট দেয়া নিয়ে উচ্ছ্বসিত সাধারণ শিক্ষার্থীরাও।


জাকসুতে মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ৫ হাজার ৭২৮ এবং ছাত্র ৬ হাজার ১৫ জন। কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। একই সঙ্গে ২১টি হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হবে।


সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী ৯ জন। সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন। যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?