ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

কাতারে ইসরায়েলি হামলা, নিরাপদ আছেন হামাস নেতারা

কাতারে ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বেচে গেছেন হামাস নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা
  • আপলোড সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
  • আপডেট সময় : ১০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:৪২ সময়
কাতারে ইসরায়েলি হামলা, নিরাপদ আছেন হামাস নেতারা ছবি : সংগৃহীত

কাতারে ইসরায়েলি হামলায় অল্পের জন্য প্রাণে বেচে গেছেন হামাস নেতারা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় হামাস নেতাদের অবস্থানরত এলাকা লক্ষ্য করে অন্তত ১২টি বিমান হামলা চালায় ইসরায়েল। খবরটি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


হামলায় হামাস নেতারা নিরাপদ থাকলেও ক্ষতিগ্রস্ত হয় তাদের অবস্থান করা হোটেল। গাজায় যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে আলোচনা করছিলেন হামাস নেতারা। হামলার লক্ষ্য ছিল খলিল আল হায়া, জাহের জাবারিনসহ আরও কয়েকজন হামাস নেতা।


ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার সমন্বয়ক ছিলেন তিনি নিজেই। এদিকে তেলআবিবের এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে কাতার।


উল্লেখ্য, ইসরায়েলি সেনাবাহিনী গতকাল অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের সহযোগিতায় তাদের কাতারের রাজধানীতে শীর্ষ হামাস নেতাদের ওপর হত্যাচেষ্টা চালায়।


এই হামলা এমন এক সময় হয়, যখন কয়েকদিন আগেই ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার হুমকি দেন। এই হুমকির কয়েক ঘণ্টা পরই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার ঘোষণা করেন, দেশটি যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে।


অপরদিকে, এই হামলাকে ‘কাপুরুষের কাজ’ বলে আখ্যা দিয়েছে কাতার। তবে, হামলা প্রসঙ্গে এখনও কোন বিবৃতি দেয়নি হোয়াইট হাউস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?