ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: শামীম হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র
  • আপলোড সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫২ সময়
  • আপডেট সময় : ৯ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১১:৫২ সময়
ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে: শামীম হোসেন ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কমাতে অনলাইনে নানা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন।


মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকালে নির্বাচনে ভোটগ্রহণ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।


শামীম হোসেন বলেন, ‘আমার স্টুডেন্ট অটোনমি ধারণাটা জনপ্রিয় হওয়ার পর বিরোধীরা আমাকে ছাত্রলীগ বানানোর চেষ্টা করেছে।’


তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনটা সঠিক কোনটা ভুল তারা তা বোঝে। জয়, পরাজয়টা আসলে ব্যালট পেপারের মাধ্যমে নির্ধারিত হবে।’


নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম বলেন, ‘নির্বাচনী পরিবেশ ভালো দেখছি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। আমরা যারা প্রার্থী রয়েছি তাদের সবার মধ্যেই সোহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করছি নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার মতো কিছু হবে না।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি