ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান

সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তার সম্পদের
  • আপলোড সময় : ৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
  • আপডেট সময় : ৪ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৫৬ সময়
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় বাংলাদেশের আজিজ খান
সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান আবারও সিঙ্গাপুরের শীর্ষ ৫০ জন ধনী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১.১ বিলিয়ন ডলার।

বুধবার (৩ সেপ্টেম্বর) মার্কিন সাময়িকী ফোর্বসের প্রকাশিত দেখা গেছে, সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আজিজ খান ৪৯তম স্থানে রয়েছেন।

গত বছর তিনি ফোর্বসের সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ৪১তম স্থানে ছিলেন।

চলতি বছর মেটা প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা এডুয়ার্ডো সাভারিন ৪৩ বিলিয়ন ডলারের মোট সম্পদ নিয়ে সিঙ্গাপুরের সবচেয়ে ধনী ব্যক্তির স্থান দখল করেছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আজিজ খান সিঙ্গাপুরের নাগরিক হিসেবে এই তালিকায় স্থান পান। তার সামিট গ্রুপের বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স এবং রিয়েল এস্টেট খাতে ব্যবসা রয়েছে।

জাপানের জাপানের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কোম্পানি জেরা'র ২২% অংশীদারিত্ব রয়েছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের। তার মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল চালান।

এদিকে, সিঙ্গাপুরের তালিকায় আজিজের অবস্থান ৪৯তম হলেও ফোর্বসের করা বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার স্থান ২৭৯০তম দেখানো হয়েছে।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি