ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সারাবছর ধর্মীয় ও নৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান এমপি মুফতি আমির হামজার শপথ, সংবিধান সংস্কার ও রাজনৈতিক সততা নিয়ে নতুন বিতর্ক যুক্তরাষ্ট্রের শুল্ক নীতিতে পরিবর্তন, বাংলাদেশি রপ্তানিতে স্বস্তির আশা শফিকুর রহমানের ‘ইনসাফের বাংলাদেশ’ স্ট্যাটাস ভাইরাল রাজধানীতে থানা ঘেরাও করে বিক্ষোভ মেট্রো প্রকল্পে ব্যয় বৃদ্ধি, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা রমজানে ইফতার বাজারে উত্তাপ, দাম বেড়েছে ২৫–৫০ শতাংশ ঢাকায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত, আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা ইরান ইস্যুতে কঠোর বিকল্প পরিকল্পনা ভাবছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের চাপের মুখে নতি স্বীকার করবে না ইরান: পেজেশকিয়ান

বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের আগ মুর্হূতে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলো নিউজিল্যান্ড। এবার ওয়ানডে বিশ্বকাপের আগে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৪২ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ৪:৪২ সময়
বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ^কাপের আগ মুর্হূতে দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলো নিউজিল্যান্ড। এবার ওয়ানডে বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজে বাংলাদেশ সফরে আবারও দ্বিতীয় সারির দল পাঠাবে নিউজিল্যান্ড ক্রিকেট।

লুকি ফার্গুসনকে অধিনায়ক করে মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড। প্রথমবারের মত জাতীয় দলকে নেতৃত্ব দিবেন ফার্গুসন।  
ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ^কাপের জন্য খেলোয়াড়দের সতেজ  রাখতে ইংল্যান্ড সফরের পর প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়নি বিশ^কাপের জন্য ফিট হতে লড়াই চালিয়ে যাওয়া নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এছাড়া বিশ্রাম দেয়া হয়েছে ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম, উইকেটরক্ষক-ব্যাটার ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, অলরাউন্ডার ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, পেসার ম্যাট হেনরি এবং টিম সাউদিকে।
সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের দলে নেই মার্ক চাপম্যান জেমস নিশাম। তবে বাংলাদেশ সফরের দলে আছেন  দীর্ঘদিন পর সম্প্রতি  দলে ফেরা পেসার অভিজ্ঞ  ট্রেন্ট বোল্ট।
বাংলাদেশ সফরে ওয়ানডে দলে নতুন মুখ, গেল মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।  
বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন প্রধান কোচ গ্যারি স্টিড। তার জায়গায় দায়িত্ব পালন করবেন লুক রঞ্চি। ঢাকায় তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে- ২১, ২৩ ২৬ সেপ্টেম্বর।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ডের ওয়ানডে দল : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাদ বোয়েস, ডেন ক্লেভার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককোঞ্চি, এডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ান টিকনার উইল ইয়ং।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষা মন্ত্রণালয়ে মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষা মন্ত্রণালয়ে মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ