ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে রশিদ, সাকিব কোথায়?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের চূড়ায় উঠলেন রশিদ খান। ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নেয়ার মাধ্যমে নিউজিল্যান্ড পেসার টিম
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪০ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৪:৪০ সময়
টি-টোয়েন্টিতে উইকেট শিকারে শীর্ষে রশিদ, সাকিব কোথায়? ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের চূড়ায় উঠলেন রশিদ খান। ৯৮ ম্যাচে ১৬৫ উইকেট নেয়ার মাধ্যমে নিউজিল্যান্ড পেসার টিম সাউদিকে পিছনে ফেলে রেকর্ডটি গড়েন আফগান স্পিন তারকা।


অথচ একটা সময় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান। রশিদ বা টিম সাউদিরা তালিকায় সাকিবের নিচেই ছিলেন। দীর্ঘদিন তাদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারের লড়াইও চলেছে। তবে এখন এসব অতীত।


বর্তমানে টি-টোয়েন্টিতে অন্যতম সেরা বোলার রশিদ খান। বরাবরই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নিজ যোগ্যতার প্রমাণ দিয়ে আসছেন তিনি। সোমবার (১ সেপ্টেম্বর) শারজায় ত্রিদেশীয় সিরিজে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক হন আফগান অধিনায়ক। এতোদিন ১২৬ ম‍্যাচে ১৬৪ উইকেট নিয়ে এই ফরম্যাটের শীর্ষে ছিলেন সাউদি।


রশিদ ছাড়াও এই সংস্করণে সেরা ৫ উইকেট শিকারীদের তালিকায় আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। যদিও টি-টোয়েন্টি থেকে ইতোমধ্যে সাকিব বিদায় নিয়েছেন। সাউদিও সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।


১৫০ উইকেট নিয়ে এই তালিকার তিনে আছেন কিউই স্পিনার ইশ সোধি। সাকিবের অবস্থান চারে (১৪৯টি উইকেট), তার চেয়ে ৭ উইকেট কম নিয়ে মোস্তাফিজ আছেন পাঁচে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় শ’ উইকেট নেয়ার সুযোগ এখন ‘দ্য ফিজ’-এর সামনে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’