ঢাকা | |
সংবাদ শিরোনাম :
‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫

যশোরে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

যশোরে ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ৩:৭ সময়
যশোরে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ছবি : সংগৃহীত

যশোরে ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফরিদপুরের জাগির দেওলী এলাকার অমিত বিশ্বাস নামে একজনকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লক্ষ ৩০ হাজার টাকা।


৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার করার জন্য এক চোরাকারবারি যশোর হয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়, আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪৬৬ দশমিক ৪৬ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়।


আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। তার বিরুদ্ধে চোরাচালান মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি