ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনী।গ্রেপ্তার মো.ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, দুপুর ১০:৪৮ সময়
নোয়াখালীতে ২৯ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ছবি : সংগৃহীত

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনী।


গ্রেপ্তার মো.ইয়াছিন (৫৫) চাটখিল উপজেলার দক্ষিণ দেলিয়াই গ্রামের মৃত আতিক উল্লাহর ছেলে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যায় বেগমগঞ্জের চৌহমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে র‍্যাব-১১ এর সহযোগিতায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।


পুলিশ জানায়, ১৯৯৬ সালের ২৫ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর সদর থানার একটি হত্যা মামলায় দায়রা জজ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ইয়াছিন নিজের পরিচয় প্রকাশ করে এবং ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার বিষয়টি স্বীকার করেন।


চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন মোহাম্মদ ফিরোজ উদ্দীন চৌধুরী, র‍্যাব-১১ এর সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জিআর ১০৯/১৯৯৬, দায়রা -১১/১৯৯৯ এর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত পরোয়ানাভুক্ত আসামি। বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?