ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

জামালপুরে বৃদ্ধা মায়ের গরু চুরি, ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জামালপুরের দেওয়ানগঞ্জে অভাব-অনটনের সংসারে এক মায়ের জীবিকার একমাত্র অবলম্বন ছিল বাপের বাড়ি থেকে পাওয়া একটি গাভী। কিন্তু সেই
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
জামালপুরে বৃদ্ধা মায়ের গরু চুরি, ছেলেদের বিরুদ্ধে থানায় অভিযোগ ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে অভাব-অনটনের সংসারে এক মায়ের জীবিকার একমাত্র অবলম্বন ছিল বাপের বাড়ি থেকে পাওয়া একটি গাভী। কিন্তু সেই গাভী চুরির অভিযোগে নিজের দুই ছেলের বিরুদ্ধেই থানায় মামলা করেছেন তিনি।


সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম। এর আগে দুপুরে দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মা আনোয়ারা বেগম (৬০)।


মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর ইউনিয়নের খড়মা গ্রামের বাসিন্দা আনোয়ারা বেগম কয়েক বছর আগে বাপের বাড়ির স্বজনদের দেওয়া একটি গাভিন গরু লালন-পালন করছিলেন। প্রতিদিন গাভীটি ৫ থেকে ৬ কেজি দুধ দিতো, যা দিয়ে তিনি সংসারের খরচ চালাতেন। কিন্তু গত রবিবার রাতে তার গোয়ালঘর থেকে গাভীটি রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। পরে সন্দেহভাজন হিসেবে তিনি নিজের বড় দুই ছেলেকে দায়ী করে থানায় মামলা করেন।


অভিযোগকারী আনোয়ারা বেগম বলেন, দারিদ্র্যের সংসারে একটু স্বস্তি ফেরাতে স্বজনেরা আমাকে একটি গাভী দিয়েছিল। আমি সন্তানের মতো করে গরুটি লালন-পালন করেছি। অথচ রবিবার গভীর রাতে আমার বড় দুই ছেলে পরিকল্পিতভাবে গরুটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গরুটির হদিস মেলেনি। শেষ পর্যন্ত গরুটি ফিরে পাবো এই প্রত্যাশায় থানায় মামলা করতে বাধ্য হয়েছি।


দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার