ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীন যাচ্ছেন কিম

আকাশপথের পরিবর্তে বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (২
  • আপলোড সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
আকাশপথের পরিবর্তে বিশেষ বুলেটপ্রুফ ট্রেনে চীন যাচ্ছেন কিম ছবি : সংগৃহীত

আকাশপথের পরিবর্তে বিশেষ ট্রেনে চড়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সোমবার (২ সেপ্টেম্বর) পিয়ংইয়ং সময় দুপুরে বুলেটপ্রুফ ট্রেনটিতে যাত্রা শুরু করেন কিম। খবর বিবিসি’র।


ধারণা করা হচ্ছে- প্রায় ২০ ঘণ্টার যাত্রা শেষে ট্রেনটি মঙ্গলবার বেইজিং পৌঁছাবে। নিরাপত্তাজনিত কারণে আকাশপথের পরিবর্তে ট্রেন যাত্রা বেছে নেন কিম জং উন। তার ব্যক্তিগত ট্রেনের নাম তেয়াং-হো। ভারি অস্ত্রে সজ্জিত যানটিতে রয়েছে শক্তিশালী আর্মর সিস্টেম, অনবোর্ড মর্টারসহ রাডার ফাঁকি দেয়ার সক্ষমতা। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিতে ছুঁটতে পারে ট্রেনটি।


কিমের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে কারণ এতে তিনি ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন। এর মধ্যে রাশিয়া, ইরান ও মিয়ানমারের মতো নিষেধাজ্ঞাগ্রস্ত রাষ্ট্রও রয়েছে, তবে পশ্চিমা দেশের কোনো নেতা থাকছেন না। বুধবার তিনি শি ও পুতিনের সঙ্গে তিয়ানআনমেন স্কয়ারের রোস্ত্রামে দাঁড়িয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজ প্রত্যক্ষ করবেন।


নিরাপত্তার কারণে কিম আকাশপথের পরিবর্তে প্রায় ২০ ঘণ্টার ট্রেনযাত্রাকেই বেছে নিয়েছেন। তার ব্যক্তিগত ট্রেনটির নাম ‘তেয়াং-হো’, কোরিয়ান ভাষায় যার অর্থ ‘সূর্য’এটি উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংকে প্রতীকীভাবে স্মরণ করে রাখা হয়েছে।


এর আগেও বিশেষ ট্রেন ব্যবহার করে বেইজিং, হ্যানয়, ভ্লাদিভস্তক সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি