ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব যুক্তরাষ্ট্রের সুদানের চার রাজ্যে নতুন করে কলেরার থাবা আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও শাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শোশাহ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো শীর্ষ সন্ত্রাসী খন্দকার টিটন হত্যা মামলার আসামি রনি গ্রেপ্তার ‘মা আমাকে বলেছেন- যদি আবার সুযোগ আসে, তাহলে ভয় পেয়ো না’ এআই-নির্ভর সম্পদ কেন্দ্রীকরণ নাকি নতুন মানবিক সভ্যতা, বিশ্বকে এখনই সিদ্ধান্ত নিতে হবে: প্রফেসর ইউনূস চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত তেহরানের বিলবোর্ডে কফিনে শোয়ানো ট্রাম্পের ছবি

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের শুনানি অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়েছে।আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে জেলা
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের শুনানি অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিষয়ে শুনানি হয়েছে।


আজ রোববার (৩১ আগস্ট) বিকেলে জেলা পরিষদের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনাস্থা প্রস্তাবের শুনানীর আয়োজন করা হয়। এ সময়, উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, অভিযুক্ত চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা এবং অভিযোগকারী পরিষদের সকল সদস্য ও কর্মকর্তারা। পৌনে ৩ টা থেকে শুরু হয়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে এ শুনানি। 


এর আগে, জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে অসদাচারণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতি, ঘুষ, অনিয়ম, দুর্নীতির অভিযোগ দাখিল করে অনাস্থা প্রস্তাব দেয় পরিষদের ১৪ জন সদস্য। তারপর থেকেই অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে।


অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে বিরত থাকতে গত ৭ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশ দেয়। মূলত এরপর থেকেই জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে বিভিন্ন সময়ে তদন্ত হয়। এরই প্রেক্ষিতে আজ চূড়ান্ত শুনানি কার্যক্রম হয়। তবে অভিযোগ ও শুনানির বিষয়ে জিরুনা ত্রিপুরা কোনো মন্তব্য করেননি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?

শিক্ষাগুরুর বিভীষিকাকাল কাটবে কবে?