ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

পিআর সম্ভব না, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ২:২০ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, দুপুর ২:২০ সময়
পিআর সম্ভব না, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী ছবি : সংগৃহীত

প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবাধ, সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন।


রোববার (৩১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সাথে বৈঠক শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের সংশয় রয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী দোসররা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি।


তিনি আরও বলেন, বর্তমান কমিশন অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে সক্ষম হবে বলে আশা করি। এই মুহূর্তে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি সম্ভব না। কমিশন সবকিছু বিবেচনা করে। অবাধ ও অংশগ্রহনমূলক নির্বাচন আয়োজনে যে কাজগুলো করা প্রয়োজন, সেগুলো তারা করবেন।


এসময়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুর হক নুরের ওপর হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান বিএনপির এ সিনিয়র নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’