ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি মানুষ বলছে আর কখনো বিএনপিকে ভোট দেব না: অ ইতালির ইতিহাসে দীর্ঘস্থায়ী সরকারের রেকর্ড এখন জর্জিয়া মেলোনির ‘আমরা ফটোসেশনের রাজনীতি করি না’, বিরোধীদের সমালোচনার জবাবে পানিসম্পদমন্ত্রী দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল

কমলাপুরে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা

রাজধানীর কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
  • আপডেট সময় : ৩১ আগস্ট ২০২৫, সকাল ৯:১২ সময়
কমলাপুরে দুই সাংবাদিকের ওপর দুর্বৃত্তদের হামলা ছবি : সংগৃহীত

রাজধানীর কমলাপুরে ডিবিসি নিউজ ও কালবেলা পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে কমলাপুরের উটের খামার সংলগ্ন একটি বাসার সামনে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগীরা হলেন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার রেদোয়ানুল হক ও কালবেলার স্টাফ রিপোর্টার আব্দুজ্জাহের ভুইঁয়া আনাস।


এ ঘটনায় মতিঝিল থানায় অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক রেদোয়ান। অভিযোগপত্রে তিনি হামলাকারী হিসেবে আলী হোসেন, মামুন আহমেদ, শাহীন আহমেদের নাম উল্লেখ করেন।


জানা গেছে, শনিবার রাতে কমলাপুরে দুর্বৃত্তরা রেদোয়ানুল এবং আনাসকে রড ও লাঠি দিয়ে মারধর করে। পরে খবর পেয়ে সহকর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।


মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি