ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে ১৪ হাজার শিক্ষক পদায়ন শেষ না হওয়া পর্যন্ত প্রাথমিকের বদলি স্থগিত আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না ৩০ থেকে ৭০এর দশকেও সুস্থ রাখতে পারে এই অভ্যাস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দর বন্ধ, আটকা ১ লাখ ৭০ হাজার যাত্রী মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫ লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নুরের ওপর হামলা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন ইশরাক

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বিএনপি নেতা ইশরাক
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৯ সময়
নুরের ওপর হামলা নিয়ে ফেসবুক পোস্টে যা বললেন ইশরাক ছবি : সংগৃহীত

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, কোথাও কোথাও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেয়ার চেষ্টা চলছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হতে হলো নুরকে।


শনিবার (৩০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।


ইশরাক লিখেন, খুনি হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘ সময় জীবনের ঝুঁকি নিয়ে লড়াই চালিয়েছেন নুর। কোটা সংস্কার আন্দোলন সূচনাকারীদের প্রধান নেতা ছিলেন এবং পরবর্তীকালে আওয়ামী লীগ বা ছাত্র লীগের হাতে বহুবার রক্তাক্ত হয়েছেন।


সবশেষ জুলাই অভ্যুত্থানের সময় শেষের দিকে তাকে রিমান্ডে নির্যাতন করে যখন কেরানীগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়, তখন দুই কারারক্ষীর ঘাড়ে ভর করে হাঁটতে হয়েছিল যোগ করেন তিনি।


বিএনপির এ নেতা আরও লিখেন, আজ হাসিনা নেই কিন্তু কোথাও কোথাও হাসিনা ও ফ্যাসিবাদের পুনর্জন্ম দেয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আবারও নুরকে মৃত্যুর মুখোমুখি হতে হলো। সাহসী নেতা নুরের সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। আমিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?