ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচ, পরিসংখ্যানে কারা এগিয়ে

অবশেষে পর্দা উঠেছে এশিয়া কাপের । পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হওয়া এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দ্বিতীয়
  • আপলোড সময় : ৩১ আগস্ট ২০২৩, দুপুর ১১:৩২ সময়
  • আপডেট সময় : ১৭ সেপ্টেম্বর ২০২৩, দুপুর ১১:৪০ সময়
শ্রীলংকা-বাংলাদেশ ম্যাচ, পরিসংখ্যানে কারা এগিয়ে ছবি : সংগৃহীত
অবশেষে পর্দা উঠেছে এশিয়া কাপের । পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে শুরু হওয়া এশিয়ার ক্রিকেটে শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৩১ আগস্ট) মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষ হাইব্রিড মডেলের এশিয়া কাপের সহ-আয়োজক শ্রীলংকা। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দুদলের এই লড়াই শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক পরিসংখ্যানে কারা এগিয়ে?

ওয়ানডে এবং এশিয়া কাপে বাংলাদেশের তুলনায় বেশ অভিজ্ঞ শ্রীলংকা। এখন পর্যন্ত দলটি ৮৯৬টি আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছে। জিতেছে ৪১১টিতে। অপরদিকে ৪১৫টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় ১৫২টিতে।

এশিয়া কাপে এখন পর্যন্ত ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে ১২টিতে জয় পায় শ্রীলঙ্কা। তবে এশিয়া কাপে দুই দলের শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ। অর্থাৎ, শ্রীলঙ্কার সঙ্গে জয়-পরাজয়ের ব্যবধান দ্রুত কমিয়ে আনছে টাইগাররা। অথচ একসময় টাইগারদের বিপক্ষে অপরাজেয় ছিল লঙ্কানরা।

এছাড়া ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত ৫১ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এর মধ্যে লঙ্কানদের জয় ৪০টিতে এবং বাংলাদেশ জয় পেয়েছে ৯ ম্যাচে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম জয়ের দেখা পেয়েছে ২০০৬ সালে ঘরের মাঠে। এরপর তিন বছর পরে ২০০৯ সালে ত্রিপক্ষীয় সিরিজে শ্রীলংকাকে ঘরের মাটিতে এক ম্যাচে হারিয়েছিল টাইগাররা। আর এশিয়া কাপে শ্রীলংকার বিপক্ষে প্রথম জয় ২০১২ সালে । অবশ্য দুই দলের সর্বশেষ দেখায় জয়ী শ্রীলংকা।

তবে ওয়ানডেতে অভিজ্ঞতা বা পরিসংখ্যানের সঙ্গে মাঠের পারফর্মান্সও কথা বলে । ঘরের মাঠ বলে লঙ্কানরা পাবে বাড়তি সুবিধা। দিনশেষে ব্যাটে-বলে মাঠে যারা আধিপত্য ধরে রাখতে পারবে, ফল কথা বলবে তাদের পক্ষেই।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা