ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৭ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:৩৭ সময়
ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি ছবি : সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় সিসিটিভির হার্ডডিস্কগুলো নিয়ে যায় তারা।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে ব্যাংকে ঢুকে চুরির বিষয়টি টের পায় কর্তৃপক্ষ। এর আগে বুধবার রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদের পাশের মার্কেটের ২য় তলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা অবস্থিত। গতরাতে ভবনের পেছন পাশে মই লাগিয়ে ব্যাংকের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। তারা ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা ও সিসি ক্যামেরার ডিভাইস নিয়ে যায়। সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।


ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বলেন বলেন, আমরা একটি চুরির খবর পেয়েছি। ব্যাংকের ভল্টের তালা ভেঙে টাকা নিয়ে গেছে। সিসিটিভির হার্ডডিস্কও নিয়ে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ