ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গ্রেপ্তার মেজর মোজাফফরের বিচার হবে সামরিক আদালতে: স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল ম্যাচ দেখে স্ত্রীর সঙ্গে ঝগড়া, পরে মিললো আর্জেন্টিনা ভক্তের ঝুলন্ত মরদেহ দুই ফাইনালেই স্পেনের প্রতিপক্ষ পেয়েছে লাল কার্ড মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিটন দাসকে বিসিবির তলব কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’ জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান, করা হচ্ছে সম্পদের তালিকা প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের, ‘সিলভার বল’ যাচ্ছে মেসির ভাগে এডিবির নামে ভুয়া ঋণের প্রলোভন, জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

দক্ষিণ ভারতের মেগাস্টার ও সদ্য রাজনীতিতে আসা তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
  • আপলোড সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:২৮ সময়
  • আপডেট সময় : ২৮ আগস্ট ২০২৫, দুপুর ২:২৮ সময়
থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা ছবি : সংগৃহীত

দক্ষিণ ভারতের মেগাস্টার ও সদ্য রাজনীতিতে আসা তামিলাগা ভেটরি কাজাগমের (টিভিকে) প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পেরামবালুর থানায় এ মামলা দায়ের করেছেন শরৎ কুমার নামে এক ব্যক্তি।


গত ২১ আগস্ট মাদুরাই জেলার পারাপাথিতে তামিলাগা ভেটরি কাজাগমের জনসভায় যোগ দিয়েছিলেন সুপারস্টার বিজয়। তাকে দেখতে ভিড় জমিয়েছিলেন লাখ লাখ মানুষ। উৎসাহী কয়েকজন র‌্যাম্পে উঠে পড়েন। তাদের ধাক্কা দিয়ে র‌্যাম্প থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের দেহরক্ষীদের বিরুদ্ধে।


এ ঘটনার পর পেরামবালুর জেলার পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ দায়ের করেন শরৎকুমার। তার অভিযোগ, বিজয়ের নিরাপত্তাকর্মীরা তাকে জনসভার সময় মঞ্চ থেকে ধাক্কা মেরে ফেলে দেয়।


এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ১৮৯(২), ২৯৬(বি) এবং ১১৫(আই) ধারায় মামলা দায়ের হয়েছে। বিজয় ছাড়া আরো ১০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।


মামলা দায়েরের পর জনসভার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা চলছে। প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি নেতা বিনোজ পি সেলভাম বলেন, ‘সমাবেশে মানুষের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা দেখেই বোঝা যায় বিজয় কেমন নেতা। এটা তার স্বভাবেরই প্রতিফলন; যারা তাকে দেখার জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, তাদের প্রতি তার কোনো শ্রদ্ধা নেই।’


তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিজয় কিংবা তার রাজনৈতিক দল।


বিজয়কে সর্বশেষ দেখা গেছে ভেঙ্কট প্রভু পরিচালিত অলটাইম ব্লকবাস্টার সিনেমা ‘দ্য গোট’-এ। এরপর তিনি এইচ বিনোথের ‘জানা নায়াগান’ সিনেমার শুটিং শেষ করেছেন, যা তার শেষ ছবি হতে চলেছে। পূজা হেগড়ে, ববি দেওল এবং মমিতা বৈজুও এই ছবিতে অভিনয় করেছেন। ছবিটি ২০২৬ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত ‘পোঙ্গল উৎসবে (পোঙ্গল হল ভারতের তামিলনাড়ু রাজ্যে পালিত একটি চার দিনের তামিল ফসল উৎসব, যা সূর্য দেবতা, মাতৃভূমি এবং কৃষিজ পশুদের প্রচুর ফসলের জন্য সম্মান জানায়)’ মুক্তি পাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা