সম্প্রতি বলিউডের নব্বই দশকের শীর্ষ নায়ক গোবিন্দর দীর্ঘ ৩৮ বছরের সংসার ভাঙনের খবর ছড়িয়ে পড়েছে। শুরুতে গুঞ্জন বলে চালিয়ে দিলেও চলতি সপ্তাহে বলিউডভিত্তিক বেশকিছু সংবাদ মাধ্যম তাদের বিচ্ছেদের পাকা খবর প্রকাশ করে!
তাদের দাবি, গোবিন্দপত্নী সুণীতা অবশেষে বিচ্ছেদের আবেদন করেছেন আদালতে। প্রতিবেদনে বলা হয়, বছরের পর বছর স্বামীর অন্যায় তিনি আর সইতে পারছিলেন না। নায়কের একাধিক পরকীয়ায় জড়ানো, স্ত্রীর প্রতি অনীহাসহ নানা অভিযোগের কথা আসে সেই সব খবরে।
এমন পরিস্থিতিতেই গতকাল নিজ বাড়ির সামনে হাসিমুখে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন গোবিন্দ ও তার স্ত্রী। গণেশ পূজা উপলক্ষে ম্যাচিং পোশাকে সেজেগুজে একসঙ্গে হাসিমুখে গণমাধ্যমকর্মীদের সামনে আসেন এই দম্পতি।
পূজা শেষে একসঙ্গে গণেশ উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন গোবিন্দ ও সুণীতা। এরপর গোবিন্দ ঘরে চলে গেলে সাংবাদিকদের সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথা বলেন তার স্ত্রী। স্বভাবসুলভ অট্টহাসিতে ফেটে পড়তে দেখা যায় সুণীতাকে। তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে হাসিমুখে হাজির হওয়া, একে অপরের এতো ঘনিষ্ট থাকা- এসবই কী যথেষ্ট নয় ওইসব সাংবাদমাধ্যমের মুখে থাপ্পড় মারার জন্য?’
তিনি আরও বলেন, ‘আমরা একসঙ্গে আছি, সুখে আছি। আমাদের মুখ থেকে যতোক্ষণ না কোন কথা আসে দয়া করে আপনারা বিশ্বস করবেন না। আর এ নিয়ে কেউ নোংরা খবর প্রকাশ করবেন না।’
এদিন সুণীতাকে দেখে বোঝা যায় তিনি কিছুটা ওজন কমিয়েছেন। তাই মেরুণ কাতান শাড়িতে তাকে অন্যদিনের চেয়ে বেশি রূপসী লাগছিল। মজা করে সুণীতা বলেন, ‘এমন সুন্দর বউ কোথায় পাবে গোবিন্দ (হাহাহা)? আমাকে ও কিছুতেই ছাড়তে পারবে না। ওপর থেকে ভগবান আসুক আর শয়তান, কারও শক্তি নেই আমাদের আলাদা করার। আপনারা দোয়া করবেন, আমার ছেলে শিগগিরই বলিউডের হিরো হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। তার জন্য সে অনেক পরিশ্রম করছে। গণেশজি’র কাছে প্রার্থণা করি সে যেন বাবার মতো সফল অভিনেতা হতে পারে।’
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন