ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আগুন-ককটেল বিস্ফোরণ নিষিদ্ধ আওয়ামী লীগের কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: পেন্টাগন জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব রিয়াদের বিমানবন্দরে হামলা, দায় স্বীকার হুতিদের আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৩ সেপ্টেম্বর ছুটি, তবে চাকরিজীবীদের জন্য নয় জাতীয় স্বার্থ নয়, বিএনপি দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে: নাহিদ ইসলাম

আরও এক লাখ বাড়লো সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান

সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান আরও এক লাখ টাকা বাড়ানো হয়েছে। এ অনুদান দুই লাখ টাকা
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৫৮ সময়
আরও এক লাখ বাড়লো সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান ছবি : সংগৃহীত

সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল চিকিৎসা অনুদান আরও এক লাখ টাকা বাড়ানো হয়েছে। এ অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা, দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া, যৌথবিমা এবং মাসিক কল্যাণভাতা সংক্রান্ত অনুদান বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।



প্রজ্ঞাপন অনুযায়ী, সাধারণ চিকিৎসা অনুদান ৪০ হাজার টাকা থেকে ৬০ হাজার টাকা করা হয়েছে। সরকারি কর্মচারীদের দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। 


অন্যদিকে, কর্মচারীদের পরিবারের সদস্য মারা গেলেও দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদান পান, সেটি ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। 


এছাড়া যৌথবিমার এককালীন অনুদান দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা এবং মাসিক কল্যাণ ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।


  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক