ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

খিলক্ষেতে ২ মসজিদ ও ১ মন্দিরের জন্য জায়গা দিল রেলওয়ে

রাজধানীর খিলক্ষেতে রেলের সীমানায় উচ্ছেদ হওয়া একটি মন্দির এবং দুটি মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।বুধবার (২৭
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪২ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪২ সময়
খিলক্ষেতে ২ মসজিদ ও ১ মন্দিরের জন্য জায়গা দিল রেলওয়ে ছবি : সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে রেলের সীমানায় উচ্ছেদ হওয়া একটি মন্দির এবং দুটি মসজিদের জন্য জমি বরাদ্দ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।


বুধবার (২৭ আগস্ট) দুপুরে রেল ভবনে রেলের উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিবের উপস্থিতিতে মন্দির ও মসজিদ সংশ্লিষ্টদের কাছে জমির কাগজ বুঝিয়ে দেয়া হয়।


এসময় মন্দির এবং মসজিদ সংশ্লিষ্টরা সরকারকে ধন্যবাদ জানান। পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রেলের নির্ধারিত মূল্য পরিশোধ করে মন্দির এবং মসজিদকে স্থায়ী জায়গা দেয়া হয়েছে।


এসময় প্রেস সচিব চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির নিয়ে একটি মহল গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলে জানান। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।


এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেয়া আছে বলেও জানান তিনি। এসময় চন্দ্রনাথ মন্দিরের অবকাঠামো উন্নয়নেরও ঘোষণা দেন প্রেস সচিব।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি