ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা
  • আপলোড সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:৯ সময়
  • আপডেট সময় : ২৭ আগস্ট ২০২৫, দুপুর ১২:৯ সময়
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।


বুধবার (২৭ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।


মৃত ব্যাক্তিরা হলেন- নেজামপুর দক্ষিণপাড়ার আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা (২৩)।


নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়ায় আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা রাতে বৈদ্যুতিক চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে হাওয়া বেগম অটোরিকশাতে থাকা একটি ব্যাগ নিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।


খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের লাশ উদ্ধার করে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?