ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

সাদাপাথর লুট: মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে

সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের
  • আপলোড সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ২:১৩ সময়
  • আপডেট সময় : ২৬ আগস্ট ২০২৫, দুপুর ২:১৩ সময়
সাদাপাথর লুট: মন্ত্রিপরিষদ বিভাগের উচ্চতর তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনে ছবি : সংগৃহীত

সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। লুটের সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রশাসনের ভূমিকা জানার চেষ্টা করছেন তারা।


এর আগে, পাথর লুট কাণ্ডে গত ২০ আগস্ট ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা তা নিরূপণ করা হবে।


এ ছাড়াও ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করার নির্দেশনাও দেয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিন।


কমিটির অন্য ৪ সদস্যরা হলেন— জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, যিনি তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি