ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

বিএনপি নেতা হত্যায় আ.লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন, খালাস ২১

নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকার বিএনপির দফতর বিষয়ক সম্পাদক মাসুদ রানা হত্যা মামলায় একই এলাকার ইউনিয়ন পরিষদের আওয়ামী
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ২:২৬ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ২:২৬ সময়
বিএনপি নেতা হত্যায় আ.লীগ নেতাসহ ৬ জনের যাবজ্জীবন, খালাস ২১ ছবি : সংগৃহীত

নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকার বিএনপির দফতর বিষয়ক সম্পাদক মাসুদ রানা হত্যা মামলায় একই এলাকার ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্লাসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।


সোমবার (২৫ আগস্ট) ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিটু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, হৃদয় খান, লিমন মোল্লা, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্লা, রবি মোল্লা, নজরুল মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম ৭ জনকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর চার আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়াও এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাসের রায় দেন আদালত।


সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন এ তথ্য নিশ্চিত করেন।


মামলার বলা হয়, ২০২০ সালের ৫ আগস্ট নড়াইলের কালিয়া থানাধীন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী দু’নলা বন্ধুক, শর্টগাট, পিস্তল, রামদা, শাবল, লোহার রড, হকিস্টিক, হাতুড়ী, বাঁশের লাঠিসহ বে-আইনিভাবে অতর্কিত হামলা করে ভিকটিম মাসুদ রানাকে মারাত্মক জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে মাসুদ রানার মৃত্যু হয় ।


ওই ঘটনায় ভিকটিম মাসুদ রানার ছোট ভাই মামুন শেখ নড়াইল জেলার কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


২০২০ সালের ১২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ৩৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলাটির বিচার চলাকালীন চার্জশিটভুক্ত ৪৭ সাক্ষির মধ্যে ৪০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি