ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুদ্ধবিমান জটিলতা, মার্কিন সবুজ সংকেতের অপেক্ষায় তুরস্ক নিরাপত্তা কৌশল যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী মির্জা আব্বাস অনেকটাই সুস্থ : আলাল শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২ ভুয়া সেন্সর সনদে বিভ্রান্তি, ‘জন নায়াগন’ মুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা ফিফার অনুমতিতে বিশ্বকাপে ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে কেইনরা ‘খামেনির রক্তের প্রতিশোধ নেওয়া হবে’-লাখো ইরানির প্রতিজ্ঞা ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, হাসপাতালে ভাঙচুর যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র: জামায়াত আমির

‘রেকর্ড আল হাসান’

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের নামের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটি সাফল্য। দীর্ঘদিন ধরেই তিনি পরিচিত
  • আপলোড সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৮ সময়
  • আপডেট সময় : ২৫ আগস্ট ২০২৫, দুপুর ১২:১৮ সময়
‘রেকর্ড আল হাসান’ ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসানের নামের সঙ্গে যুক্ত হলো নতুন আরেকটি সাফল্য। দীর্ঘদিন ধরেই তিনি পরিচিত ‘রেকর্ড আল হাসান’ হিসেবে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে নেমে গড়লেন একাধিক অনন্য মাইলফলক, যা তাকে ফের বিশ্ব ক্রিকেটে পৌঁছে দিল বিস্ময়কর উচ্চতায়।


তিন বছর পর সিপিএলে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে মাঠে নামেন সাকিব। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে ম্যাচেই তিনি দেখালেন নিজের জাদু। ব্যাট হাতে ১৮ বলে ২৫ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ১১ রানে শিকার করেন ৩ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।


টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র দুই উইকেট দূরে ছিলেন সাকিব। গত রাতে অবশেষে মোহাম্মদ রিজওয়ানকে কট অ্যান্ড বোল্ড করে ছুঁয়ে ফেলেন কাঙ্ক্ষিত সেই ৫০০ উইকেটের মাইলফলক। পরে কাইল মায়ার্স ও নিকোলাস বিদাইসিকেও শিকার করে উইকেট সংখ্যা দাঁড় করালেন ৫০২-তে।


এই অর্জনের মাধ্যমে সাকিব প্রথম বাঁহাতি বোলার হিসেবে ৫০০ উইকেট নিলেন টি-টোয়েন্টিতে। একইসঙ্গে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে গড়লেন ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য রেকর্ড।


টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় এখন তিনি আছেন পঞ্চম স্থানে। তাঁর ওপরে রয়েছেন রশিদ খান (৬৬০), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনীল নারাইন (৫৯০) ও ইমরান তাহির (৫৫৪)। তবে ব্যাটিং-বোলিং দুই বিভাগ মিলিয়ে এতটা সমৃদ্ধ রেকর্ড আর কারও নেই।


ম্যাচ শেষে অ্যান্টিগার অধিনায়ক ইমাদ ওয়াসিম জানিয়েছেন, ‘আজকের দিনটা ছিল সাকিব আল হাসানের। ব্যাটিং-বোলিং দুই দিকেই অসাধারণ খেলেছে। সত্যিই সে দুর্দান্ত একজন ক্রিকেটার।’


ইতিহাস গড়ার পর নিজের প্রতিক্রিয়ায় সাকিব বলেন, ‘এই অর্জনের পেছনে অনেক পরিশ্রম আছে। মাইলফলক স্পর্শ করতে পেরে আমি খুব খুশি। সবসময় দলের জন্য অবদান রাখার চেষ্টা করি। গত কয়েক ম্যাচে বেশি বোলিং না পাওয়ায় কিছুটা নার্ভাস ছিলাম, তবে সুযোগ এলে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি।’


ক্যারিবিয়ান সফরে সাকিবের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও সন্তানরা। এ বিষয়ে তিনি বলেন, ‘পরিবার পাশে থাকলে অনেক কিছু সহজ হয়ে যায়। ব্যস্ত ক্রিকেট জীবনে এটা আমাকে মানসিক স্বস্তি দেয়।’


সাকিব আল হাসান আবারও প্রমাণ করলেন, কেন তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার। ৭ হাজার রান ও ৫০০ উইকেটের অনন্য কীর্তি তাঁকে এনে দিয়েছে নতুন উচ্চতা। বাংলাদেশের গর্ব এই তারকা অলরাউন্ডার এখনও বিশ্বমঞ্চে আলো ছড়াচ্ছেন সমানতালে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু