ঢাকা | |
সংবাদ শিরোনাম :
লংমার্চে পরিকল্পিতভাবে ঝামেলার প্ল্যান ছিল জামায়াতের: রাশেদ খাঁন বাবার রাষ্ট্রপতি হিসেবে প্রথম ঠাকুরগাঁও সফর, আবেগঘন বার্তা দিলেন কন্যা বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি, ভিন্ন চিত্র পল্লী বিদ্যুতের তদন্তে দ্রুত বিয়ে হওয়ার জন্য ১১টি করণীয় আমল সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের ড্রোন হামলা, নিহত ৩ '৪৩৪১ হাজিকে ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত দেবে সরকার' ভারতের কাছে হেরে বিব্রতকর রেকর্ড গড়ল পাকিস্তান যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির হুংকার দেবেন না, বিএনপি রাজপথ থেকে উঠে আসা দল: পানিসম্পদমন্ত্রী

জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, দুপুর ১১:৪৩ সময়
জনগণ যেদিকে চায় বিএনপি সেদিকে থাকবে: মোস্তফা জামান ছবি : সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা জনগণের জন্য রাজনীতি করি। যদি জনগণের জন্য রাজনীতি করতে নাই পারি তাহলে দল করে আমাদের কি লাভ। জনগণ যেটা চায় আমরা সেই দিকে থাকব।


শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানী উত্তরায় খালপাড় এলাকায় ঢাকা মহানগর উত্তর অন্তগত ৫১, ৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড ঢাকা ১৮ আসন বহাল থাকার সমাবেশ প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।


তিনি বলেন, তারেক রহমান বলেছেন, প্রান্তিক জনগণের কাছে যেতে হবে। আমি কথা দিচ্ছি মহানগর বিএনপির সদস্য সচিব হিসেবে ঢাকা ১৮ আসন কোনো কিছু লড়চড় হতে দেব না। সরকারের মধ্যে একটি শক্তি চেয়েছিল আমাদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে। সে সব ব্যক্তিকে দেখিয়ে দিতে চায় যে আমরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি।


মোস্তফা জামান আরও বলেন, মিরপুর থেকে আমরা উত্তরায় চলে এসেছি। আমাদের আবার মিরপুরের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই প্রোগ্রামে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে জানান দিয়েছে তারা সরকারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। এই উপস্থিত বলে দেয় সরকার ভুল সিদ্ধান্ত নিয়েছে।


বিএনপির তুরাগ থানার ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন অর রশিদ খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলাম।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?

রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?