ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের আইওএস ২৭ আনছে অ্যাপল, থাকবে নতুন অত্যাধুনিক সব আপডেট ক্ষুদ্রঋণ ও ব্যবসা নিয়ে ড.ইউনূসের পরামর্শ চাইতে ঢাকায় ইন্দোনেশীয় প্রতিনিধিদল পথচারীকে চাপা দিয়ে মাদ্রাসায় ঢুকে পড়ল বাস সেপ্টেম্বরের শেষেই সারাদেশে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে নিষেধাজ্ঞার হুমকি আর্জেন্টিনার জবির সাবেক শিক্ষার্থীদের নিয়ে পুকুরে ডাবল ডেকার স্লিপার বাস, আ'হত ১৫ অভিনয়ের পর এবার রাজনীতিতে নাম লেখালেন মানসী সেনগুপ্ত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষ, আহত ১৩

নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে অপহরণ চেষ্টার অভিযোগ, আটক ২

নাটোর সদর উপজেলায় ইমরান নামে এক যুবককে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ আগস্ট)
  • আপলোড সময় : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৯ সময়
  • আপডেট সময় : ২৪ আগস্ট ২০২৫, সকাল ৯:১৯ সময়
নাটোরে খেলনা পিস্তল ঠেকিয়ে অপহরণ চেষ্টার অভিযোগ, আটক ২ ছবি : সংগৃহীত

নাটোর সদর উপজেলায় ইমরান নামে এক যুবককে অপহরণ চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (২৩ আগস্ট) শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কানাইখালি এলাকা থেকে আটক করা হয়।


আটককৃতরা হলেন, বড়াইগ্রাম উপজেলার জোয়ারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. ওয়াদুদ হোসেন শিহাব এবং গুরুদাসপুর উপজেলার সোনাবাজু গ্রামের দুলু মিঞার ছেলে মো. রাব্বানী। তাদের কাছ একটি প্রাইভেটকার ও একটি খেলনা পিস্তল জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।


জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ফেসবুক পেজ থেকে ভিডিও ডাউনলোড করে ইউটিউবে আপলোড করা নিয়ে ভুক্তভোগী ইমরানের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাতে এক বন্ধুর মাধ্যমে ইমরানকে বড় হরিশপুর বাস কাউন্টারে ডেকে আনে আসামিরা। পরে কৌশলে তাকে প্রাইভেটকারে তুলে মাথায় পিস্তল ঠেকিয়ে স্টেশন এলাকার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। একপর্যায়ে গাড়িটি শহরের কানাইখালি এলাকায় পৌঁছালে ইমরানের চিৎকারে স্থানীয়রা প্রাইভেটকারটি আটকায়। এ সময় দুইজন পালিয়ে গেলেও দুইজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক অন্য দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি