ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

যে খেলোয়াড়, সে সবসময় খেলতে পারে: শখ

দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের পর্দায় ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। স্বামী, সন্তানকে নিয়ে সংসারে ব্যস্ততার পর আবারো
  • আপলোড সময় : ৩০ আগস্ট ২০২৩, সকাল ৮:১৮ সময়
  • আপডেট সময় : ৩০ আগস্ট ২০২৩, সকাল ৮:১৮ সময়
যে খেলোয়াড়, সে সবসময় খেলতে পারে: শখ ছবি : অনলাইন
দীর্ঘদিনের বিরতি কাটিয়ে ফের পর্দায় ফিরেছেন দর্শকপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। স্বামী, সন্তানকে নিয়ে সংসারে ব্যস্ততার পর আবারো অভিনয়ে ফিরছেন তিনি।

শখ জানালেন, লম্বা সময় পর শোবিজ অঙ্গনে ফিরলেও নির্মাতা ও অভিনয়শিল্পীরা আগের মতোই গ্রহণ করেছেন তাকে। শুধু তাই নয়, এই অভিনেত্রীর দাবি- এখন থেকে সব উৎসব আয়োজনেও পর্দায় দেখা মিলবে তার।

অভিনয় থেকে বিরতি নেয়া প্রসঙ্গে শখ বলেন, ব্রেক নিয়েছি। আসলে আমার কিছু কাছের মানুষ ব্রেক নিতে বাধ্য করেছে। কারণ আমার সঙ্গে একটা ডিজাস্টার হয়ে গেছে। একইসঙ্গে আমার মোবাইল ফোন, ফেসবুক ইনস্টাগ্রাম, ইউটিউব হ্যাক হয়ে গিয়েছিলো। সেগুলো ফিরিয়ে আনতে আনতে আমি আসলে হতাশ হয়ে পড়েছিলাম। একটা সময় গিয়ে মনে হলো, ঠিক আছে বাদ দেয়া যাক। তবে আমি বিশ্বাস করি কারো জায়গা কেউ নিতে পারে না। আর আমি এতো ছোট থেকে কাজ শুরু করেছি যে আমার বিশ্বাস ছিলো আমার দর্শক আমাকে ভুলে যাবে না।

অভিনেত্রী বলেন, আমিও কারো সন্তান। আমারও সংসার, সন্তান আছে। ওই জায়গাটা তো ভুলে গেলে চলবে না। ওই জায়গাটাও আমার ঠিক রাখতে হবে। শুধু যে আমি একজন শিল্পী তা তো না। একটু ব্রেক নিয়ে আমার পারিবারিক জায়গাটাও আমি ঠিক রেখেছি।

শখ মনে করেন, যারা খেলোয়াড় তারা সব জায়গাতেই খেলতে পারেন। অভিনয়ের ক্ষেত্রে তিনিও ঠিক তাই।

এই অভিনেত্রী বলেন, এখন আবার ফিরে এসেছি। নিয়মিত কাজ করবো। আর উৎসব আয়োজনেও শখকে পাওয়া যাবে। কারণ খালি মাঠে সবাই গোল মারতে পারে। ভরা মাঠে পারে না। আমি গোল দিয়েছি ভরা মাঠে। আমি বিশ্বাস করি, যে প্লেয়ার সে সব সময় খেলতে পারে। তাকে যে মাঠে ছেড়া দেয়া হোক না কেনো। হ্যাঁ, প্রতিযোগিতা না থাকলে আসলে খেলে মজা পাওয়া যায় না। আমার মনে হচ্ছে মাঠটা খালি। প্লিজ কেউ আসো, আমার সাথে প্রতিযোগিতায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প