ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বার্নাব্যু ডাকছে রদ্রিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিশ্বরেকর্ড ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কিয়েভে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১০ বঙ্গভবন ছাড়লেন সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১নং টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৩ আগস্ট)
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ২:২৫ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, দুপুর ২:২৫ সময়
টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১নং টুমচর ইউনিয়নকে লক্ষ্মীপুর-৩ (সদর) সংসদীয় আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৩ আগস্ট) বেলা ১২ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে টুমচর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।


মানববন্ধনে বক্তারা বলেন, টুমচর ইউনিয়নের ভৌগলিক অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম সদর উপজেলার সাথে সম্পৃক্ত। অথচ এটি লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের অন্তর্ভুক্ত থাকায় প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে নানা জটিলতার সম্মুখীন হতে হচ্ছে।


তারা আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের স্বার্থে ইউনিয়নটি সদর আসনের সঙ্গে যুক্ত হওয়া জরুরি। এই দাবি দীর্ঘদিনের হলেও এখনও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তারা।


মানববন্ধনে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, নোয়াখালীর এখলাসপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাহবুবুল নবী আরজু, সবুজ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শাহীন আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহবায়ক এম ফারভেজ, আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি সৈয়দ ফাহাদ আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প