ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দুই দিনের ধর্মঘটের পর হঠাৎ সিদ্ধান্ত, কী ঘটল ঢাকা মেডিকেলে? ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে প্রাণ গেল ৫ জনের আনসার-ভিডিপি সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে সফিপুরে প্রশিক্ষণ কেন্দ্র চালু আইইডিসিআরের পরিচালককে মারধরের অভিযোগ, ড্যাব নেতার পদ স্থগিত ইরানে নতুন হামলা হলে বিশ্ববাজারে বড় প্রভাবের আশঙ্কা, সতর্ক করলেন আরাগচি ‘সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন’ গুলিস্তান-সদরঘাট সড়কে হকারমুক্ত রাখার ঘোষণা, দোকান বসালেই গ্রেপ্তারের হুঁশিয়ারি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ভোট গণনা যত বাড়ছে, কমছে নেতানিয়াহুর ভোটের হার

নেপাল সফর ঘিরে মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে
  • আপলোড সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
  • আপডেট সময় : ২৩ আগস্ট ২০২৫, সকাল ৯:৮ সময়
নেপাল সফর ঘিরে মিথ্যা অপপ্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তাসনিম জারা ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে অনেক মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু এসব নিয়ে মাথা না ঘামিয়ে কাজে মনোযোগ দিতে চান।


শুক্রবার (২২ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। বলেন, নেপাল সরকারের আমন্ত্রণে তিনি সম্প্রতি সেখানে গিয়েছিলেন ‘ক্লিন এয়ার’ বিষয়ক একটি প্রোগ্রামে অংশ নিতে। সেখানে তিনি দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলছে সে বিষয়ে বক্তব্য রাখেন। দুই মাস আগে (২ জুলাই) নেপালের এমবাসি তাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় বলে উল্লেখ করেন তিনি।


তিনি দাবি করেন, নেপালে তার সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তা বা অফিসিয়ালের যোগাযোগ হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায় যে তিনি নেপালে গিয়ে এক আমেরিকান অফিসিয়ালের সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং সেটি নাকি বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছে। তিনি এই সংবাদকে সম্পূর্ণ ‘মিথ্যা ও কাল্পনিক’ বলে অভিহিত করেন।


চলতি মাসেই একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যে তিনি কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। পরে সংশ্লিষ্ট মাধ্যমটি স্বীকার করে নেয় যে সংবাদটি মিথ্যা ছিল এবং দুঃখ প্রকাশ করে।


ডা. তাসনিম জারা বলেন, গত ১১ আগস্ট নাগরিক পার্টির একটি বৈঠক হয় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। এতে পার্টির আহ্বায়ক, সদস্য সচিব, তিনি নিজে ও একজন যুগ্ম সদস্য সচিব উপস্থিত ছিলেন। বৈঠকটি কোনোভাবেই গোপন ছিল না, বরং নিজেদের পক্ষ থেকেই প্রেস রিলিজের মাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।


তিনি অভিযোগ করেন, একই ধরনের বৈঠক বিএনপি ও জামায়াতের সঙ্গেও হয়েছে, কিন্তু সেসব ক্ষেত্রে মিডিয়া বা গোয়েন্দাদের পক্ষ থেকে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়নি। অথচ নাগরিক পার্টির বৈঠকের সময় ইচ্ছাকৃতভাবে একটি ছবি প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।


তিনি আরও বলেন, জুলাই ও আগস্ট মাসে অন্তত তিনবার আমার বিষয়ে মিথ্যা প্রচার চালানো হয়েছে। তিন ক্ষেত্রেই গোয়েন্দা সংস্থা উৎস হিসেবে এসেছে এবং আওয়ামী স্বার্থ সংশ্লিষ্ট কিছু গণমাধ্যমে এসব প্রকাশ পেয়েছে। উদ্দেশ্য স্পষ্ট—একই মিথ্যা বারবার বলে সেটিকে সত্যে পরিণত করা।


তিনি জানান, এসব মিথ্যা প্রচার দিয়ে তাকে দমানো যাবে না। তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাবেন এবং সত্যই শেষ পর্যন্ত টিকে থাকবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু

শাহজালাল (রহ.) মাজারে ৫ম বারের মতো দানবাক্স ও ডেগ খুলে অর্থ গণনা শুরু