ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শনির দশা লেগেছে শাকিব খানের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় রোববার দেশীয় পশুতেই কোরবানি সম্পন্ন, কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবার পল্লবীতে মিলল আরেক নারীর গলিত মরদেহ নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ট্রাম্পের প্রেমকাহিনী নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা তিন দেশ থেকে কেনা হবে ৫ কার্গো এলএনজি দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে ৫ জন বাংলাদেশি বিশ্বকাপের জন্য তিমির দেয়ালচিত্র নষ্ট করায় ফিফার বিরুদ্ধে আড়াই কোটি ডলারের মামলা

আফগানিস্তানের টপ অর্ডার ধসিয়ে লাঞ্চে গেলেন ইবাদতরা

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা হয়ে গেছে পেস বোলিংময়। সেশনে দুই দলের উইকেট পড়েছে আটটি। সবগুলোই শিকার
  • আপলোড সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১২:৩০ সময়
  • আপডেট সময় : ১৫ জুন ২০২৩, দুপুর ১২:৩০ সময়
আফগানিস্তানের টপ অর্ডার ধসিয়ে লাঞ্চে গেলেন ইবাদতরা ইবাদত হোসেন | ছবি: বাংলা নিউজ নেটওয়ার্ক

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনটা হয়ে গেছে পেস বোলিংময়। সেশনে দুই দলের উইকেট পড়েছে আটটি। সবগুলোই শিকার করেছেন দুই দলের পেস বোলাররা। তবে আফগানিস্তানের টপ অর্ডার ধসিয়ে স্বস্তিতে লাঞ্চে গেছে বাংলাদেশ। ৩৫ রানে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নিয়েছেন ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম। 

 ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ফুল লেন্থের দারুণ এক ডেলিভারিতে ছন্দে থাকা ইব্রাহিম জাদরানকে ফেরান শরীফুল। লিটন দাসকে ক্যাচ দেওয়ার আগে ৬ রান করেন এই ওপেনার। 

স্কোরে ৬ রান যোগ করতেই আরেক ওপেনার আবদুল মালিকের উইকেটও হারায় সফরকারীরা। মালিকের ব্যাট স্পর্শ করা ইবাদতের করা বলটি দারুণভাবে হাতে জব্দ করেন থার্ড স্লিপ জাকির হাসান। ১৭ রান আসে মালিকের ব্যাট থেকে। গুরুত্বপূর্ণ উইকেট রহমত শাহকেও ফেরান ইবাদত। 

এর আগে দিনের শুরুতেই বাংলাদেশকে ৩৮২ রানে অলআউট করে আফগানিস্তান। আগের দিনের সঙ্গে আর মাত্র ২০ রান যোগ করতে যে বাংলাদেশের শেষ ৫ উইকেট তুলে নিয়েছেন আফগানিস্তানের দুই পেসার নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই। 

বাংলাদেশের ব্যাটিং ধসের শুরুটা মেহেদী হাসান মিরাজকে দিয়ে। ফিফটি থেকে দুই রান দূরে থাকতে ইয়ামিন আহমেদজাইয়ের বলে আমির হামজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিরাজ। চার বল পর তাঁর পথ অনুসরণ করেন মুশফিকুর রহিম। নিজাত মাসুদের শর্ট লেংথ থেকে লাফিয়ে ওঠা বলটা ঠিকঠাক খেলতে ব্যর্থ হন মুশফিক। তাঁর ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটকিপারের গ্লাভসে। ৪৭ রান করেছেন মুশফিক। 

এরপর তাইজুল ইসলাম ও শরীফুল ইসলামকেও ফেরান নিজাত। অভিষেক টেস্টে ৫ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন এই পেসার। মাঝে তাসকিন আহমেদকে ফেরান ইয়ামিন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ