ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আটক মার্কিনিদের মুক্তি দিতে ইরানকে অনুরোধ করবে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শুক্রবার পর্যন্ত ৯১ বিল পাস সংরক্ষিত নারী আসনে প্রথম দিনেই বিএনপির ফরম নিলেন ৫৪৪ জন পাবনায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার কাট’, না মানলে শাস্তির হুঁশিয়ারি সরকারি দল ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের: ট্রাম্প যুদ্ধজাহাজগুলোতে উন্নত অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে: ট্রাম্প যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: আইওসি সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ চীনের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করার প্রস্তাব বিরোধী নেতার

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কা, প্রাণ গেলো নারী শ্রমিকের

গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত
  • আপলোড সময় : ২২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩ সময়
  • আপডেট সময় : ২২ আগস্ট ২০২৫, দুপুর ১১:৩ সময়
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে লেগুনার ধাক্কা, প্রাণ গেলো নারী শ্রমিকের
গাজীপুরের শ্রীপুরে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা সবাই গাজীপুর সদর উপজেলার ভবানীপুর মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার মোশারফ কম্পোজিট টেক্সটাইল কারখানার শ্রমিক বহরকারী লেগুনা কারখানায় যাচ্ছিল। ভোরে লেগুনাটি মাওনা-বরমী সড়কের আনসার টেপিরবাড়ী বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক নারী শ্রমিক নিহত এবং ১২ শ্রমিক আহত হয়।’

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আতদের উদ্ধার করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে নিহত নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত লেগুনা থানায় নিয়ে আসা হয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ