ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ডিপ্লোমা
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, বিকাল ৫:৪৬ সময়
রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ছবি : সংগৃহীত

রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইমন (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। এই ঘটনায় চালক হাবিবুর রহমান আহত হয়েছেন।


বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে পৌনে ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক বিকেল পৌনে তিনটায় মৃত ঘোষণা করেন।


নিহত ইমন রাজশাহীর বাঘা থানার পটিয়া গ্রামের মহসিনের ছেলে।


মোটরসাইকেল চালক হাবিবুর রহমান বলেন, আমার বন্ধু ইমনসহ বনশ্রীর একটি সাইট দেখতে যাচ্ছিলাম। ফরাজী হাসপাতালের ঠিক আগে একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিয়ে আমাদের ফেলে দেয়। পরে ট্রাকের একটি চাকা ইমনের ঘাড়ের উপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় ইমন আর বেঁচে নেই।


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানিয়েছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি