ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ভোটে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা: তাহের বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি হরমুজ প্রণালির কাছে ট্যাংকারে হামলা, নিহত ২ ভারতীয় তালাবদ্ধ অফিসের বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী, সেই ৩ কর্মকর্তাকে বদলি টাইম স্কেল পাওয়া সরকারি চাকরিজীবীদের উচ্চতর গ্রেড সুবিধার রায় বহাল ইরানে ১০৫টি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: রেড ক্রিসেন্ট বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ উত্তর কোরিয়ার কোচ, সতর্ক ঋতুপর্ণাকে নিয়ে শুধু যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপের জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেওয়া পর্যন্ত যুদ্ধ থেকে সরব না: ইরানিয়ান জেনারেল

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন: প্রেস সচিব

অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।প্রধান উপদেষ্টার প্রেস
  • আপলোড সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
  • আপডেট সময় : ২১ আগস্ট ২০২৫, দুপুর ৪:৪৭ সময়
পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তির অনুমোদন: প্রেস সচিব ছবি : সংগৃহীত

অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তারা বিনা ভিসায় দেশ দুটি সফর করতে পারবেন। আর এ চুক্তি ৫ বছরের জন্য করা হয়েছে।


বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।


বিগত সরকারের আমলে সবচেয়ে বেশি চুরি হয়েছে বিদ্যুৎ খাতে- এ কথা জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, তাদের পছন্দের লোকদের এ খাতে চুরির লাইসেন্স দিয়েছিলেন।


শফিকুল আলম বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই ভাগ করে জারি করা অধ্যাদেশের সংশোধনী পাস হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। আর রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ।


স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে যোগ্যতা ও অভিজ্ঞতা বিচার করে যে কোনো ক্যাডার বিভাগ থেকে এই দুই বিভাগের সচিব নিয়োগ দেয়া যাবে বলেও জানান তিনি।


১০টি সংস্কার কমিশনের ৩৬৭টি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বলেও জানান শফিকুল আলম।


এছাড়াও অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্টে পারস্পারিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ শফিকুল আলম।


প্রেস সচিব বলেন, পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি, এই চুক্তি হবে পাঁচ বছরের জন্য। এর ফলে যারা অফিশিয়াল পাসপোর্ট এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন, তারা এখন বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের যারা অফিশিয়াল এবং কূটনীতিক পাসপোর্ট ব্যবহার করছেন-তারাও বাংলাদেশে সফর করতে পারবেন, কোনো ভিসা ছাড়াই। এটা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি

কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত, অভিযুক্ত পৌর সভাপতি